জাপানিজ “মিহায়া ট্যাঞ্জারিন”
মিহায়া জাপানিজ একটি বানিজ্যিক কমলার ভেরাইটি।
আগে সংক্ষিপ্ত পরিচিতি বর্ননা করা যাক,
একক ফলের গড় ওজন ১৬০-১৮০ গ্রামের আশেপাশে, চামড়া ছাড়ানো সহজ , স্কিন তেলতেলে এবং লালচে রং এর। সিডলেস, সাইট্রিক এসিড এর পরিমাণ কম সেজন্য বেশী মিষ্টি অনুভূত হয়। এটি জাপানিজ একটি ভেরাইটি, চাষ হয় জাপানের এহিমে প্রিফেকচার ও আশপাশের অঞ্চলে চাষ হয়,
দক্ষিণ চীন এবং দক্ষিণ পূর্ব চীনে জনপ্রিয়তা পাচ্ছে, ইতিমধ্যে চীনের সাবট্রপিক্যাল রিজিউন তথা গুয়াংডং, গুয়াংসিতে জনপ্রিয়তা পেয়েছে আর শুরুর দিকে সিচুয়ান, ইউনান, চংকিং , হুনান এর মতো সাবট্রপিক্যাল এলাকায় জনপ্রিয়তা পায়।
ভিয়েতনামের উত্তর দিকে তথা হ্যানয় এর আশেপাশে অঞ্চলে চাষ হচ্ছে।
কোথায় চাষ হচ্ছে এটা লিখার, কারন কী জানেন?
বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল আছে এমন অঞ্চল গুলোতে এই জাতের পার্ফরম্যান্স কেমন সেটা লক্ষ্য করা।
গতো এক বছরে আমি পূর্ব এশিয়ান দেশ তথা ভিয়েতনাম কম্বোডিয়া, লাউস ও থাইল্যান্ড এবং আশেপাশে অঞ্চলে অসংখ্যবার গিয়েছি, দক্ষিণ চীনের প্রায় প্রতিটা প্রদেশ ঘুরোঘুরি করেছি, তাইওয়ানেও যাওয়া হলো লাস্ট টাইম, আমার ইচ্ছে কোন ভুল না হোক, হুটহাট এমন জাত চলে না আসুক যেগুলো বাংলাদেশে ভালো করবে না।
শুধু জাত সংগ্রহ টার্গেট থাকলে গতো এক বছরে ৫০০ এর আশেপাশে জাত সংগ্রহ করতে পারতাম অনায়াসে, কিন্তু আমার টার্গেট সেটা ছিল না।
মিহায়া সহ আরো প্রায় ডজনখানেক বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী ভেরাইটি দেশে এনেছি।
আপনারা চাইলে বাগানের উদ্দেশ্যে কিংবা নার্সারিম্যানরা বিক্রির উদ্দেশ্যে পাইকারী চারা কিনতে পারেন। বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী উন্নত সাইট্রাস খুব বেশী প্রয়োজন, যেটার ঘাটতি বরাবরই রয়ে গেছিল আমাদের।
Description
Reviews (0)
Be the first to review “জাপানিজ মিহায়া ট্যাঞ্জারিন” Cancel reply
You must be logged in to post a review.
Shipping & Delivery

Reviews
There are no reviews yet.