হানি (Honey) আঙ্গুর
নাম হানি এবং শুধুই হানি, খুব স্বাভাবিক ভাবেই অতি মিষ্টি বৈশিষ্ট্যের কারণে হানি নামকরণ করা হয়েছে।
অলিম্পিয়া ও ফ্রেডোনিয়া আঙ্গুরের ক্রসে জাপানে উদ্ভাবিত হওয়া এই আঙ্গুরের জাতটি মূলতঃ সৌখিন বাগানীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
একক ফলের গড় ওজন ৭–১০ গ্রাম,
ফলের থোকার ওজন ৩০০–৫০০ গ্রাম,
ছোট ফলের থোকা আর প্রচণ্ড মিষ্টি দ্রুত ফলনশীল।
এই জাতটি মাত্র ৫–৬ মাস বয়সী গাছে ফলন দিতে শুরু করে এবং শুধুমাত্র ডরমেন্সি পিরিয়ড (শীতকাল) বাদে পুরো বছর জুড়েই ফলন দিতে সক্ষম।
অতি মিষ্টি এই জাতের ব্রিক্স মান ১৭ থেকে ২৩% কিন্তু খুব বেশি মিষ্টি অনুভূত হয় এবং বাজারে প্রচলিত যে কোনো আঙ্গুরের চেয়ে অধিক সুস্বাদু।

Reviews
There are no reviews yet.